1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

প্রথমা ও বেঙ্গলের উদ্যাগে সিলেটে বই মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৬৯৫ Time View

সিলেট অফিস
প্রথমা ও বেঙ্গল পাবলিকেশন্সের উদ্যোগে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়াম-সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মেলায় বিশেষ মূল্য ছাড়ে বই বিক্রি হবে।
আয়োজকেরা জানিয়েছেন, একুশে বইমেলার নতুন বইসহ মেলায় দেশি-বিদেশি প্রচুর বই পাওয়া যাবে। আজ বেলা চারটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ ছাড়ে এবং বেঙ্গলের বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হবে।
একই সূত্র জানিয়েছে, প্রথমা ও বেঙ্গল ছাড়া দেশের অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হবে। ভারতীয় বইয়ের ক্ষেত্রে ১ রুপি=১.৫ টাকা থেকে ১.৮ টাকায় বিক্রি হবে। প্রথমা প্রকাশনের উপব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, মেলা সবার জন্য উন্মুক্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com