1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ রয়োছে:ড.কামাল

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৩ Time View

উচ্চ আদালত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার বিকালে মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সুপ্রীম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে, সে মামলায় তার জামিন পাওয়ার সুযোগ আছে কিনা এমন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন,  সুযোগ অবশ্যই আছে, সুযোগ অবশ্যই আছে। এর থেকে পরিস্কার করে আর কি বলবো? অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারিরীক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি বলেন, সভা মনে করে বেগম খালেদা জিয়াকে কারাগারে দীর্ঘ ৬৬৪ দিন বন্দী করে রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে।
তিনি আরও বলেন, যে মামলায় তাকে সাজা দেয়া হয়েছে তা অন্যায়। তার সর্বশেষ শারিরীক অবস্থার বিবেচনায় আমরা তার আশু মুক্তি দাবি করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com