1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সুনামগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৭৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বিএনপি। সোমবার বেলা ১১ টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। এসময় বক্তৃতায় তারা গনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করে অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা
বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সুয়েল, আ.ত.ম মিসবাহ, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সুয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, আলতাফুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি নেতা সুয়েল মিয়া, মমিনুল হক কালারচান,আবুল কাশেম দুলু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহব্বায়ক বাহারুল ফেরদৌস, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ, আজিজুল রহমান সৌরভ ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com