1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ৫৭

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি একটি ছাত্রাবাসের লাইট ভেঙে অন্ধকার করে দেয়া হয়। এ ঘটনায় অন্তত ৫৭ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বুধবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও বিজয়ের কর্মীরা এই সংঘাতে জড়ান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, সংঘাতের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের লাইট ভেঙে দেয়া হয়। ফলে অন্ধকার হয়ে যায় ওই এলাকা। রাত পৌনে ২টার দিকে আলাওল হল ও স্যার এ এফ রহমান হলের দিক থেকে ছয়টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে, সোমবার রাতে আলাওল হলের ২৩৪ নম্বর রুমে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘বিজয়’ ও ‘কনকর্ড’ গ্রুপের নেতাকর্মীরা বাকবিত-ায় জড়ান। পরে মঙ্গলবার রাতে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় বিজয় গ্রুপের বোরহান আবির হাসান নামের এক কর্মীকে মারধর করেন কনকর্ড গ্রুপের নেতাকর্মীরা।

এর জের ধরে বুধবার বিকালে কনকর্ড গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হলে ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। পরে দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com