1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এম এ কাদির

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৯৩৭ Time View

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী এম এ কাদির ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের করোনাভাইরাসের সংকটকালীন সময়ে নিজ নিজ এলাকায় আর্থিক সহযোগীতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এ আহ্বান জানান।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, দেশের সকল সংকটকালীন সময়ে প্রবাসীরা এদেশের মানুষের পাশে ছিলেন। এখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। এ থেকে রেহাই পাচ্ছে না আমাদের জন্মভূমির মানুষ। তাই জন্মভূমির অসহায় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আমাদের কে সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে আমার এলাকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প গ্রহণ করেছি। পাশাপাশি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি। আশা করি সবাই এ আহ্বানে সাড়া দিবেন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com