1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

প্রবাসী এম এ কাদিরের উদ্যাগে ব্যতিক্রমী সহায়তা

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ১৭৩১ Time View

স্টাফ রিপোর্টার –
নেই কোন ফটোসেশান কিংবা গতানুগতিক ত্রাণ বিতরণের জনসমাগম। ঘরে ঘরে গিয়ে খেটে খাওয়া দিনমজুর,গৃহবন্দী কর্মহীন,শ্রমিক ও মধ্যবৃত্ত পরিবারদের খুঁজে নগদ অর্থ প্রদানের মাধ্যমে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট জগন্নাথপুর গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ কাদির নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যতিক্রমীভাবে জগন্নাথপুরে তাঁর অর্থ সহায়তা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করছেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর গনমাধ্যমকর্মীরা। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের খুঁজে বের করা ২৫ জনকে এক হাজার টাকা করে ঘরে ঘরে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, করোনাভাইরাস সংক্রমনে
প্রবাসী এম এ কাদির জন্মভূমির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছেন। তাঁর ব্যতিক্রমী প্রয়াস অনুকরণীয়। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় বলেন, দেশের সকল দুর্যোগে প্রবাসী এম এ কাদির সহায়তার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে শিক্ষা সংগ্রামী দরিদ্রদের পাশে তিনি সবসময় থাকেন।
করোনাসংক্রমনের শুরুতে তিনি সকল প্রবাসীদের যার যার এলাকায় সহায়তা করার আহ্বান জানান। তিনি নিজেও তাঁর এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর উদ্যাগ প্রশংসনীয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, সরকারের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমনের দুর্যোগময় সময়ে জগন্নাথপুরের প্রবাসীদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com