1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

শাবিতে ১৪৩০ আসনের বিপরীতে আবেদনকারী ৪১হাজার ২৮৫

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১০৭৬ Time View

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে শুক্রবার। এ বছর অন্যান্য বছরের তুলনায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এবার দুইটি ইউনিটে ১৪৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ২৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অর্থাৎ এবার ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮৩০ আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন আবেদন করেছেন।

‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২৭ জন এবং ‘বি’ ইউনিটে প্রতি আসনে ৩১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com