1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দলীয় পদ ব্যবহার না করতে মোশাররফকে আ.লীগের নির্দেশ

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দল থেকে অব্যাহতি পাওয়ার পরও দলের পদ ব্যবহার করে নেতা-কর্মী ও এলাকার মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ উঠেছে। যার কারণে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদককে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা মতিউর রহমান জানান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোশাররফ মিয়াকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গতবছরের ২১ ডিসেম্বর জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক দল থেকে অব্যাহতি প্রদান করেন। দলের অব্যাহতিপ্রাপ্ত কোনো নেতা বা কর্মীর দলীয় পদ-পদবী ব্যবহার গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক। তাই অব্যাহতিপ্রাপ্ত সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দলীয় পদ-পদবী ব্যবহার করে দলের নেতা-কর্মী ও এলাকাবাসীকে বিভ্রান্ত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগকে লিখিতভাবে জানানো হয়েছে। তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com