1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

আসামিদের সঙ্গে সেলফি, ওসি বদলি

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। গতকাল সোমবার বিভাগীয় এক আদেশে তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

দ্রুত বিচার আইনের মামলার আসামিদের নিয়ে ওসি মোস্তাফিজুর রহমানের সেলফি ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশের বিভাগীয় তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হলো।

এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, তাঁকে (ওসি মোস্তাফিজুর রহমান) পটুয়াখালী পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুনের কাছে ওসির দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শক আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ মঙ্গলবার তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।

দ্রুত বিচার আইনের ধারায় দায়ের হওয়া একটি মামলার কয়েকজন আসামি ৭ মার্চ বিকেলে বাউফল থানা চত্বরে পুলিশ ‘আনন্দ উদ্‌যাপন’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন। আসামিরা ওসির সঙ্গে সেলফি ও ছবি তোলেন এবং নিজেদের ফেসবুক আইডি থেকেই ওই সব সেলফি ও ছবি পোস্ট করেন। এতে ওসির গুণকীর্তন করা হয়। এ বিষয়ে ৯ মার্চ প্রথম আলোয় ‘আসামিদের নিয়ে ওসির আনন্দ উদ্‌যাপন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রথম আলো ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com