1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় পরীক্ষাতেও খালেদা জিয়ার করোনা পজিটিভ

  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দ্বিতীয়বার পরীক্ষাতেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত হওয়ার ১৪ দিন পরেও তিনি করোনা পজিটিভ শনাক্ত হলেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী শনিবার রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানান।

ডা. সিদ্দিকী জানান, বাসার করোনা আক্রান্ত ১৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়াসহ চারজনের ফল পজিটিভ পাওয়া গেছে। আর সবার নেগেটিভ এসেছে। কিন্তু সবাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের কোন জটিলতা নেই। ৪/৫ দিন পর আবার পরীক্ষা করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। করোনাজনিত বিপদজনক সময় পার হয়ে গেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যে জটিলতা তৈরী হয় সেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি। তিনি এখন আশঙ্কামুক্ত।

এর আগে শনিবার বিকেলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বেলা পৌনে ৩টার দিকে ডা. আল মামুন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর ল্যাবএইডের টেকনোলজিস্ট শরীফ উদ্দিন সবুজও বাসভবনে যান। বিকেল ৪টার দিকে তারা করোনার নমুনা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com