1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

যে থানায় দালাল থাকবে, সেই থানায় ওসি থাকতে পারবে না-আইজিপি

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৬২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘যে থানায় দালাল থাকবে, সেই থানায় ওসি থাকতে পারবে না। থানা দালাল মুক্ত রাখতে হবে।’ শুক্রবার যশোর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান।
সম্মেলনে অভিজিৎ হত্যাকাে র সময় পুলিশের ভূমিকার ব্যাপারে আইজিপি বলেন, ‘ব্লগার অভিজিৎ হত্যার সময় পাশ দিয়ে বহু লোক চলাচল করছিল। কেউ কিন্তু এগিয়ে আসেনি। ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে পুলিশ ছিল। পুলিশ দৌড়ে এগিয়ে আসে। অথচ গণমাধ্যম পুলিশকে দায়ী করছে যে, পুলিশ কিছু করেনি।’
শহীদুল হক বলেন, ‘আমরা সামাজিক দায়িত্ব পালন করি না। অথচ অধিকার ভোগ করতে চাই। অধিকার ভোগ করব, অথচ দায়িত্ব-কর্তব্য পালন করব না, তাহলে সুনাগরিক হওয়া যাবে না।’
এ সময় আইজিপি অভয়নগর উপজেলায় হাইওয়ে পুলিশের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনির-উজ-জামান, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর, খুলনার (কেএমপি) পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com