1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ১০৬৭ Time View

স্টাফ রিপোর্টার;; বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে আগামী ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, ৩ জানুয়ারি সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে ক্লাশে যাবে। তারা কর্মবিরতি কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করবেন। ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে কোনো কর্মসূচি দে্ওয়া হয়নি। পরের দিন ১১ জানুয়ারি থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে।

মাকসুদ কামাল বলেন, কর্মসূচি চলাকালে সরকারের তরফে আলোচনার জন্য ডাকা হলেও কর্মসূচি চলবে। বেতন কাঠামো ঠিক করে নতুন করে প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ঘোষিত বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে শিক্ষকদের দাবি পূরণ করে নতুন গেজেট প্রকাশের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান মাকসুদ কামাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com