1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

নাঈমের টানা তিন ফিফটির পর সেঞ্চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ৩ ম্যাচেই ফিফটির স্বাদ পান নাঈম ইসলাম। সেই ৩ ইনিংসেই আক্ষেপে পুড়ে ফিরেছেন নব্বইয়ের ঘরে আউট হয়ে। আজ (বৃহস্পতিবার) চতুর্থ ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান। বিকেসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাজিক ফিগারের স্বাদ পান নাঈম।

প্রতিদিনই দায়িত্ব নিয়ে খেলে উইকেটে থিতু হচ্ছেন। সাবলীল ব্যাটিংয়ে ইনিংস বড় করছেন, ফিফটি করে এগোতে থাকেন কাঙ্ক্ষিত সেঞ্চুরির দিকে। কিন্তু নাঈমের ভাগ্য সহায় হচ্ছিল না। নব্বইয়ের ঘরে ভাগ্য দেবী যেন তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল বারবার। একবার-দুিবার নয়, টানা তিন বার নব্বইয়ের ঘরে ব্যর্থ। ফেরেন ৯১, ৯৫ আর ৯২ রান করে।

বৃহস্পতিবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে মুখোমুখি হয় আবাহনী-রূপগঞ্জ। আরাফাত সানির করা ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে নাঈম পৌছে যান তিন অঙ্কে। ৯৯ বলে পাওয়া সেঞ্চুরির ইনিংসে চারের মার ছিল ১০টি ও ছয়ের মার ৩টি। এটি লিস্ট এ ক্যারিয়ারে তার ১১ নম্বর সেঞ্চুরি।

৪ চার ও ১ ছয়ে ফিফটি করছিলেন ৭১ বলে। বুঝাই যায় ধীরে ধীরে খেলেছেন। ফিফটির পরই শুরু করেন বিস্ফোরক ব্যাটিং। ৬ চার ও ২ ছয়ে মাত্র ২৮ বলে করেন পরের পঞ্চাশ রান! পরে ইনিংসের ৪৫তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন ১২৪ রানে। ১০৯ বলের ইনিংসটি সাজান ১৪টি চার আর ৪টি ছয়ের মারে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com