1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

মাঠে জায়গা না পেয়ে রাস্তায় নেতাকর্মীরা

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা রাজধানীর গোলাপবাগ মাঠে আসছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবু সমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে গোলাপবাগ মাঠে আসতে থাকেন। কিন্তু মাঠে জায়গা না পাওয়ায় তারা সমাবেশস্থলের আশপাশের এলাকা ও রাস্তায় অবস্থান নিয়েছেন।

রাস্তায় অবস্থান নিশনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশস্থল ও আশপাশের এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।য়ে এসময় বিএনপি নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘অ্যাকশন অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা মানিকনগর, টিটিপাড়া ও কমলাপুরের রাস্তায় অবস্থান নিয়েছেন। দলটির নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনসমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ গাজীপুর আবার কেউ নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারা সকালে সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঠে নেতাকর্মীদের প্রচুর ভিড় থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। তাই তারা মানিকনগর, টিটিপাড়া ও কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন।পির নেতাকর্মীদের স্লোগানে সমাবেশস্থল ও এর আশপাশে এলাকার রাস্তায় মুখরিত হয়ে আছে।
কমলাপুরে রাস্তায় অবস্থান নেওয়া গাজীপুর থেকে আসা বিএনপি নেতা রাকিব হোসেন বলেন, সকালে গাজীপুর থেকে ঢাকায় এসেছি। পরিবহন সংকট থাকায় কখনো হেঁটে আবার কখনো সিএনজি বা রিকশায় করে গোলাপবাগ মাঠে এসেছি। কিন্তু মাঠের ভেতরে জায়গা না পেয়ে কমলাপুরে অবস্থান নিয়েছি। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

নারায়ণগঞ্জ থেকে আসা বিএনপি নেতা জোবায়ের হোসেন বলেন, ঢাকায় আসতে বিভিন্ন জায়গায় বাধা পেয়েছি। তারপরও অনেক কষ্ট করে এসেছি দলের সমাবেশ সফল করতে। সমাবেশস্থলে যেতে না পেরে কিছুটা খারাপ লাগছে। তবে রাস্তায়ও প্রচুর নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে বসে স্লোগান দিচ্ছি।
পুর পৌনে ১২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কমলাপুর, টিটিপাড়া ও মতিঝিল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-৩ এর প্রায় ২৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যাব-৩ এর সদস্যরা কাজ করছে এবং সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতেও আমরা কাজ করছি। আমরা এতক্ষণ পর্যন্ত আশপাশে এলাকায় টহল দিয়েছি। কোনো ধরনের সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com