1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে কনে উধাও, বরযাত্রী নিয়ে দিশেহারা বর অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

কোপার ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার ফুটবলার ও তাঁর ছেলে গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কোপার ফাইনালের আর্জেন্টিনার কাছে হারার পর আরেকটি দুঃসংবাদ শুনেছে কলম্বিয়ার ফুটবল। মায়ামির পুলিশ গ্রেপ্তার করেছে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও তাঁর ছেলেকে। স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাঁদের। মায়ামির পুলিশ সোমবার এই খবর জানিয়ে বলেছে, ম্যাচ শুরুর আগের দর্শক–হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে বলেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তাঁর ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে লেখা হয়েছে, হেসুরুন ও তাঁর ছেলের ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠে প্রবেশের টানেলে। ওই টানেলেই উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। সে সময়ে হেসুরুন ও তাঁর ছেলেকে সেখানে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। পুলিশ জানিয়েছে, দেরি হওয়ায় ‘বিরক্ত হয়ে’ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন।

এ সময় একজন নিরাপত্তারক্ষী রামোন হামিল হেসুরুনের বুকে হাতের তালু দিয়ে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হামিল হেসুরুন সেই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন। ওই ঘটনায় মাঝরাতে আটক করা হয় দুজনকে।
কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুনের বয়স ৭১। কনমেবলের অন্যতম সহসভাপতি হেসুরুন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন ২০১৫ সাল থেকেই।

দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থা ও কোপার আয়োজক কনমেবল ফাইনালের আগে মাঠের বাইরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। অনেক দর্শক টিকিট ছাড়া মাঠে ঢুকতে চাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। আর সেই ঘটনায় আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ শুরু হতে এক ঘণ্টারও বেশি দেরি হয়।
সৌজন্যে প্রথম আলো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com