1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বৃদ্ধ ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির কান্না শুনে তার মা ওই ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির মা দেখতে পান শিশুটির রক্তক্ষরণ হচ্ছে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে রাতে ফরিদগঞ্জ থানায় শিশুটির বাবা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ পেয়ে আমরা ধর্ষক ছিদ্দিক বেপারিকে আটক করেছি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com