1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে ছাতকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০ রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে গ্রামে গ্রামে আব্দুল মমিনের মতবিনিময়

  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৬২০ Time View
  • স্টাফ রিপোর্টার- জগন্নাথপুরের ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর
    চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আব্দুল মমিন ৮নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা করেন। সম্প্রতি তিনি নিজ গ্রাম খাগাউড়া মহিষাকোনা গ্রামবাসিকে নিয়ে  নিজ বাড়িতে প্রথম নির্বাচনী মতবিনিময় সভা করেন। এতে খাগাউড়া মহিষাকোনা গ্রামের সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন। সভার শুরুতে হাজি আব্দুল মমিন উপস্থিত গ্রামবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং উনার বক্তব্যের শুরুতে মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করে বলেন আমি লন্ডনে প্রায় ২মাস করোনা আক্রান্ত ছিলাম আপনাদের দোয়া ও ভালোবাসায় মহান আল্লাহ আমাকে মাফ করেন বিধায় আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি l
  • উনি বলেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় থেকে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং একটা ব্যাপার আমাকে সব সময় পীড়া দেয় যখন দেখি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যান্য অঞ্চল কিন্তু আমার প্রাণ প্রিয় ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়ন বঞ্চিত ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ কে একটি নান্দনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আপনাদের সমর্থন ,সহযোগিতা ও দিকনির্দেশনা মূলক পরামর্শ চাই। এতে গ্রামের মুরুব্বীয়ান ও যুবক ভাইয়েরা হাজি আব্দুল মমিন কে আগামি নির্বাচনে সমর্থন ,সহযোগিতা ও দিকনির্দেশনা মূলক পরামর্শ দিবেন বলে একাত্মতা পোষণ করেন।পর্যায়ক্রমে তিনি  সালদিঘা গ্রামবাসী নিয়ে এলখাছ মিয়া সাহেবের বাড়িতে, গোপরাপুর গ্রামবাসী নিয়ে আকিক মিয়া সাহেবের বাড়িতে এবং গয়াসপুর গ্রামবাসী নিয়ে সুধীর তালুকদার এর বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেম। উক্ত সভাসমূহে সহস্রাধিক জনতা হাজি আব্দুল মমিন’র নান্দনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে সমর্থন, সহযোগিতা ও পরামর্শ দিবেন বলে আস্বস্ত করেন। আব্দুল মমিনের সমর্থকরা জানান,প্রার্থী হতে তিনি গ্রামে গ্রামে গিয়ে মতবিনিময় করছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com