1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

জগন্নাথপুরের নলজুর নদী খনন কার্যক্রম পরিদর্শনে পরিবেশ আইনবিদ সমিতি

  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৭৩৭ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদী খননের পর খাল হচ্ছে শিরোনামে  জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সহ জাতীয় স্হানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সোমবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) সিলেটের একটি প্রতিনিধিদল নলজুর নদীর খনন কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ নলজুর নদীতে অবৈধ দখলদারদের বহাল রেখে অপরিকল্পিত খনন কার্যক্রমে বিস্ময় প্রকাশ করেন। পরে তাঁরা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে নদী খনন ও অবৈধ দখলদারদের প্রসঙ্গে কথা বলেন। নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার,মাঠ কর্মকর্তা আল আমিন সর্দার, পরিবেশ আন্দোলন নেতা সাংবাদিক কাউসার চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক  অমিত দেব, বার্তা সম্পাদক  আলী আহমেদ, বাংলাটিভি প্রতিনিধি গোবিন্দ দে প্রমুখ
বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, নলজুর নদীতে অবৈধ দখলদারদের বহাল রেখে অপরিকল্পিতভাবে নদী খনন দুঃখজনক। তিনি বলেন, আমরা নদীতে অবৈধ দখলদারদের উচ্চেদ করে নদীটি বাস্তবতার আলোকে খননের দাবি জানাই। তিনি নদী খনন কার্যক্রম পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেন।
স্হানীয় লোকজন জানান, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের হিসেবে অনুযায়ী নলজুর নদীতে ৪৯ জন অবৈধ দখলদার রয়েছে। এসব দখলদারদের দখলের পরও নদীতে ২০০ থেকে ৩০০ ফুট প্রস্ত রয়েছে। খনন হচ্ছে মাত্র ৫০ ফুট প্রস্ত। ফলে দখলদাররা দখলের আরো সুযোগ পাবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী নলজুর নদী খনন হচ্ছে। এ বিষয়ে আমরা কিছু জানিনা। আমরা শুধু কাজ তদারকি করছি। নদী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা রয়েছে। উচ্ছেদ মামলার আদেশ পেলে অবৈধ দখলদারদের উচ্চেদ করা হবে।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলা সদরের বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্তে নদী খননের উদ্যাগ নেয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক লিমিটেড ঢাকা সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে কাজ বাস্তবায়ন করছে। ১৮ জানুয়ারি কাজ শুরু হয়েছে ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com