1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় নিতে ১০০ টাকা থেকে এক হাজার টাকা ফি দিতে হবে

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৪১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে তা পুনরায় নিতে ১০০ টাকা থেকে এক হাজার টাকা ফি দিতে হবে। ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে জানিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তার আগ পর্যন্ত এখনকার মতো বিনা খরচেই জাতীয় পরিচয়পত্র নবায়ন করা যাবে।

বর্তমানে ইসির তথ্যভাণ্ডারে বাংলাদেশের ৯ কোটি ৬২ লাখের মতো ভোটারের তথ্য রয়েছে। অগাস্ট থেকে এসব নাগরিককে উন্নত মানের স্মার্ট আইডি কার্ড দেওয়ার কথা রয়েছে।

আগামী বছরের শুরুতে আবার ভোটারযোগ্যদের নিবন্ধন তথ্য সংগ্রহ শুরু হবে। আঠারোর কম বয়সীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রথমবার বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র পাবে নাগরিকরা। এ কার্ডের মেয়াদ হবে ১৫ বছর। নির্ধারিত সময়ের পর এ জাতীয় পরিচয়পত্র নবায়নেও ফি দিতে হবে।

এছাড়া ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহ, সংশোধনে সাধারণ সময়ে অন্তত দুইশ’ টাকা এবং দ্বিতীয় ও তার পরের বার থেকে সর্বোচ্চ এক হাজার টাকা করে ফি দিতে হবে।

ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পরিশোধ করতে হবে।

১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত ফি দিতে হলেও সরকারি সংস্থা ও বিধিবদ্ধ কর্তৃপক্ষের সঙ্গে ইসির চুক্তির এককালীন চার্জ এখন থেকে কার্যকর হবে। এক্ষেত্রে নিবন্ধন তথ্য যাচাই ও তথ্য সরবরাহে ইসি এককালীন ৫ লাখ টাকা ফি নেবে।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এ দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ইসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com