1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

ট্রাকচাপায় ৩ বাইক আরোহী নিহত

  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পানিয়ারুপ এলাকার একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—২৩ বছর বয়সী মোটরসাইকেল চালক ইকবাল, আমজাদ (২৫) এবং পায়েল (২১)।

স্থানীয় কয়েকজন জানান, পানিয়ারুপ এলাকায় রাতে তারা বিকট শব্দ শুনতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। খবর দিলে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com