1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আলোচিত ‘দুই ভাই’ হত্যা মামলার দুই আসামি নবীগঞ্জ থেকে গ্রেপ্তার ইউরোপের কথা বলে লিবিয়ায় জিম্মি দুই যুবক, ৪০ লাখ টাকা দিয়েও মেলেনি মুক্তি নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে জলবায়ু সম্মেলন, তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স

তাহিরপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তাহিরপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় এবং ব্যাক্তিগত আক্রোশে ঈর্ষান্বিত হয়ে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে জামুকা থেকে স্বীকৃতি প্রাপ্ত ও গেজেটভুক্ত ৬ বীর মুক্তিযোদ্ধার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর  মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন বীর কমান্ডার আলখাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জলিল খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা এসময় বলেন কেবলমাত্র অনৈতিক সুবিধা না দেওয়ায় গেজেটভুক্ত ৬ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, চলতি সপ্তাহে তাহিরপুর উপজেলার ৬ বীর মুক্তিযোদ্ধাকে অ- মুক্তিযোদ্ধা দাবি করে উপজেলা সদরে মানববন্ধন করেছিলেন মুক্তিযোদ্ধা সংসদের অপর একটি পক্ষ।

এরই প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেন ৬ বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার প্রায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com