1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবিগঞ্জে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিল নিয়ে অনিশ্চয়তা লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের এসপি গ্রেপ্তার গাজীপুরের কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে ডিসেম্বরকে সামনে রেখে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা 

‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ ডোনাল্ড ট্রাম্পের

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মুসলিম বিশ্বের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের কারো নাম জানা না থাকলে কেবল ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে, কারণ শতকরা ৬৫ ভাগ ক্ষেত্রে এই নাম দিয়ে তিনি কখনো ভুল করেননি। মূলত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন।

ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে এনে ট্রাম্প রসিকতা করে বলেন, ইরান একমাত্র দেশ যেখানে কেউ দেশটির প্রেসিডেন্ট হতে চায় না। এ কথা বলার পর তিনি বেশ কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন যে তারা কেউ প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে চান কি না। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনসভায় উপস্থিত শ্রোতাদের কাছ থেকে এই মন্তব্যের প্রেক্ষিতে সামান্য প্রতিক্রিয়া আসলেও মানবাধিকার সংস্থা এবং আমেরিকান মুসলিম অধিকার রক্ষা দলগুলো মুসলিম ও অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বারবার এমন অসম্মানজনক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান এবং দ্বিতীয় মেয়াদের নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া ও বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স, সৌজন্যে ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com