1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রাজধানীতে ভবন ধস ১১ জনের মৃতদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৬২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে গেছে। এ ঘটনায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওসি এনায়েত উল্লাহ।
জানা যায়, রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌজাবার এলাকায় একটি টিনসেড বাড়ি হঠাৎ করে পানির নিচে দেবে যায়। এ ঘটনায় বাড়ির ভিতরে বেশ কয়েকজন আটকা পড়েছে। দেবে যাওয়া বাড়ির মালিকের নাম মনিরুজ্জামান, তিনি ঢাকা দক্ষিণের যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- সাজিদা খাতুন (১৯), তাইফুল ইসলাম (১৪), হারুনুর রশিদ (৪৫), কল্পনা বেগম (৪৫), রুখসানা খাতুন (২২), মিজানুর রহমান (৩৫), ফারজানা (১২), জাকির (৯), জোৎস্না (৪৫), রুনা (২০) ও অজ্ঞাত এক ব্যক্তি। অজ্ঞাত মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করার অভিযান অব্যাহত রয়েছে।
-এদিকে ভবন ধসের ঘটনায় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com