1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

রিয়াদ ও মাশরাফির ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ২৩৮

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৪৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সাথে ধুঁকতে থাকা বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ৭৫ ও অধিনায়ক মাশরাফি মর্তুজার ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ২৩৮ রান করেছে।

পিচ ভেজা ছিল। বৃষ্টির কারণে খেলার আগে ঢাকা ছিল দীর্ঘ সময়। এমন পিচে যেকোনো অধিনায়ক টস জিতলে বোলিং করতে চাইবেন। মাশরাফির টস ভাগ্যটা বরাবরই খারাপ। জস বাটলার তাই টস জিতে বোলিং নিতে দুবার ভাবলেন না। খেলা শুরুর পর ধুঁকতে থাকা বাংলাদেশি ব্যাটসম্যানদের দেখেই বোঝা গেল এই সিদ্ধান্তের যথার্থতা।

ইমরুল শুরু করেছিলেন ৪ দিয়ে। তবে তামিম কিছুতেই মাঝ ব্যাটে আনতে পারছিলেন না। ইমরুলও পরে ধুঁকলেন। রানের চাকা বাড়াতে গিয়ে ওউকসে তোলে মেরে ১১ রানেই ফিরে গেলেন। ৩১ বলে ১৪ রান করে তামিমের সংগ্রাম শেষ হল এরপরই। শুরুর ধাক্কা কাটিয়ে সামলানোর দায়িত্ব ছিল হার্ড হিটার সাব্বির ও মিস্টার কুল রিয়াদের। রিয়াদ তার কাজ করে গেলেও ২১ বলে ৩ রান করে স্বভাববিরুদ্ধ ইনিংস শেষ করেন সাব্বির। এরপরই কিছুটা অক্সিজেন পায় বাংলাদেশের ইনিংস। অনেকদিন পর মুশদিক-রিয়াদ জুটি বলের সাথে তাল মিলিয়ে রান তুলতে থাকলে ঘুরে দাঁড়ানোর পথ পায় বাংলাদেশ। তবে মুশদিক জেক বলকে অযতাই হাঁকাতে গিয়ে বড় ইনিংসের সম্ভাবনা কবর দেন। আগের ম্যাচের দারুণ ব্যাট করা সাকিবও বেশিক্ষণ টিকতে পারেননি। নবাগত মোসাদ্দেক সৈকতকে নিয়ে বাংলাদেশকে টেনে নিচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৭৫ রানের দারুণ দায়িত্বশীল এক ইনিংস খেলে আদিল রশিদের বলে লেগ বিফোরের ফাদে পড়েন তিনি। সৈকতও একই বোলারের বলে ২৬ রান করে ফিরে যান।

এরপরই নাসিরকে সাথে নিয়ে মিনি ঝড় তোলেন মাশরাফি। মূলত অধিনায়কের ঝড়েই ২৩৮ রান তুলতে পারে স্বাগতিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com