1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

সিলেটে করোনায় ৫ জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটেও যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। নতুন স্ট্রেইন শনাক্তের সংবাদ প্রকাশের পর থেকেই সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। এই শঙ্কার মধ্যে সিলেটজুড়ে আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগজুড়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০০ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৫৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্তদের ৯৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯০ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৮৭ জন সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৫৬ জন।’ সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com