1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট

সিলেটে মাওলানা আব্দুর রাজ্জাকের গাড়িতে হামলা, পাল্টা হামলা

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ফেঞ্চুগঞ্জে পিসটিভির আলোচক মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসূফের গাড়িবহরে হামলার ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় মাওলানা আব্দুর রাজ্জাকের গাড়ি ভাঙচুর ছাড়াও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসূফ দুপুরে ফেঞ্চুগঞ্জের ওই এলাকায় একটি অনুষ্ঠানে যান। এ সময় সেখানে তার বক্তৃতাকে কেন্দ্র আল-ইসলাহ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাওলানা আবদুর রাজ্জাক ফেরার পথে তার গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। এ খবর পেয়ে স্থানীয়দের একাংশ মাওলানা আব্দুর রাজ্জাকের পক্ষে অবস্থান নিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের কাছ থেকে আল ইসলাহ ছাত্র সংগঠন তালামীযের ৪ কর্মীকে উদ্ধার করে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন জানিয়েছেন- আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা করে আল ইসলাহের লোকজন। পরে স্থানীয় এলাকাবাসী ও অনুষ্ঠানের আয়োজকরা পাল্টা হামলা করে তালামীযের কর্মীদের ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। কয়েকজন আহত হয়েছেন বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com