1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে, নিহত ১

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত প্রায় ৮ টায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বালিখাল ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি মোটর সাইকেল বালিখাল ব্রীজের নিকটে পৌছালে সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের একটি পিলারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা চালকসহ আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত নামা চালক মারা যায়। পরে নিহত ব্যক্তির আত্মীয় স্বজন মৃত ব্যক্তিকে সনাক্ত করেন। তিনি বানিয়াচং উপজেলার গুনই গ্রামের শেখ মোঃ রাজু মিয়া (৩৫)। স্থানীয়দের ধারণা দুর্ঘটনার সময়ে ঝড় বয়ে যাওয়ায় মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রন হারান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com