1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অনূর্ধ্ব ১৬-ফুটবল টুর্নামেন্ট, সিলেট বিভাগ ফাইনালে

  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫২০ Time View

স্পোর্টস ডেস্ক:: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদফতরের আয়োজনে দেশের আটটি বিভাগীয় অনূর্ধ্ব–১৬ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চট্রগ্রাম বিভাগকে টাইব্রকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌছে গেল সিলেট বিভাগ। বুধবার বিকেলে মোহাম্মদপুরে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে সিলেট ও চট্রগ্রাম বিভাগ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রকারে গড়ায়। এতে ৩-২ গোলে চট্রগ্রাম বিভাগকে হারিয়ে সিলেট বিভাগ ফাইনালে পৌছে যায়। এসব তথ্যে জগন্নাথপুর২৪ ডটকমকে নিশ্চিত করেছেন জগজগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া।

প্রসঙ্গত, সিলেট বিভাগীয় দলে জগন্নাথপুরের তিনক্ষুদে ফুটবলার খেলছেন। তারা হলেন জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেস্ঠা দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদের ছেলে অভি আহমদ, সৈয়দপুর গ্রামের সৈয়দ ইয়াসির আহমদের ছেলে সৈয়দ আরিফ ও অলৈতলি গ্রামের রফিক মিয়ার ছেলে মেহেদি হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com