1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

  • Update Time : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬৮ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::
পাবনার ভাড়ারায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মালেক শেখ ও লস্কর খাঁ নামের দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতালে আসা মালেক শেখের লোকজন  জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদিন বিকেল থেকে ভাড়ারার সুলতান শেখ ও আক্কাছ শেখ গ্রপের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মালেক শেখকে হাসপতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পরে লস্কর খান নামের আরো একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত মালেক শেখ আওরঙ্গবাদ গ্রামের মৃত আহেদ আলীর ছেলে আর লস্কর খা একই গ্রামের ছেলে।

পুলিশের পাবনা সদর সার্কেলের অদিরিক্ত পুলিশ সুপার ইবণে মিজান জানান, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এদিকে সংঘর্ষের পর থেকে পুরো আওরঙ্গবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে কেউ ভর্তি হননি। প্রতিপক্ষের হামলা বা পুলিশের গ্রেপ্তার এড়াতে আহতরা অন্যত্র গিয়ে চিকিৎসা নিচ্ছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

সুত্র:কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com