1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

আগামী ৯ আগষ্ট সুনামগঞ্জ জেলা আ.লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন সমূহের বিশেষ সভা

  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৪৩১ Time View

স্টাফ রিপোর্টার::
আগামী ৯ আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এক বিশেষ সভার আহবান করেছে। সভায় সম-সমায়িক পরিস্থিতিসহ দলীয় নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই সভা আহবান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।
মতিউর রহমান সোমবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা মোতাবেক আগামী বৃহস্পতিবার দুপুরে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা কমিটির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। সবাইকে দাওয়াত দেয়া হবে।
সংগঠনের জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে যথা সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com