1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আমরা ১৪ দ‌লে যাচ্ছি না: মাহী বি চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৩৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, ১৪ দলে যাচ্ছি না। এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে আমরা মহাজোট করবো। আজকে একটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মাহী বলেন, গত কয়েকদিন ধরে আমাদের মহাসচিব মেজর (অব.) মান্নানের সঙ্গে ওবায়দুল কাদেরের টেলিফোনে কথা হয়েছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করা যায়, দেশের পক্ষের মানুষ যেন বিজয় অর্জন করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা ‌নির্বাচ‌নে আস‌ছি এটা নি‌শ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটুকু বল‌বো। ত‌বে আনুষ্ঠা‌নিক আলোচনার আগে এর বে‌শি খু‌লে বলা যা‌বে না। আনুষ্ঠা‌নিক আলোচনার বিষ‌য়ে আজ‌কে আমরা আলোচনা ক‌রে‌ছি। খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দলের আনুষ্ঠা‌নিক আলোচনা শুরু কর‌বো।

মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা জন্মের পর থেকে কখনো আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেনি। দেশের পক্ষে রাজনীতি করে। বিএনপির সঙ্গে আলোচনা করেছিলাম, বসেছিলাম। আমরা মন থেকে চেয়েছিলাম জিয়াউর রহমানের দল জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। কিন্তু বিএনপি জামায়াতের সঙ্গে যে আত্মার সম্পর্ক তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি। সেটা তাদের এবং দেশের জন্য দুঃখজনক।

তি‌নি ব‌লেন, ১৪ দ‌লের সঙ্গে আনুষ্ঠা‌নিক আলোচনার ব্যাপ‌া‌রে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি কিছু দি‌নের ম‌ধ্যেই আনুষ্ঠা‌নিক আলোচনা শুরু হ‌বে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com