1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি! এক ফোনালাপেই ফাঁস হলো ৩ বছর আগের লোমহর্ষক খুনের রহস্য! যুক্তরাজ্যে স্বজনদের পরিচয় ব্যবহার করে অর্থ জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে জগন্নাথপুরে নিন্দার ঝড় সিলেট আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৬৮৫ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডেস্ক- কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার জন্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করেছে ক্রীড়াপ্রেমীরা। আইসিসি’র ইশারায় আম্পায়ররা এমন কর্মকান্ড করেছেন বলে অনেকেই। তাই এমন কর্মকান্ডের বিরুদ্ধে আজ শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ পাবলিক পার্টি নামের একটি সংগঠন। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে জগন্নাথপুরের ক্রীড়াঙ্গনে ঝড় উঠেছে নিন্দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তরা নিন্দা ও ক্ষোভ জানিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করছেন।
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হক সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদেরকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত না হলে হয়তো ফলাফল এমন হতো না। এদিকে সিলেটের পাবলিক পার্টির সভাপতি মো. শাহনেওয়াজ জানান, আইসিসির আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড কয়েকটি বির্তকিত সিদ্ধান্ত দিয়েছেন। এ কারনে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই আমরা শুক্রবার বাদজুমা সিলেটে বিক্ষোভ মিছিল করব আমরা।
তিনি আরো জানান, শুক্রবার বাদ জুমা নগরীর সুবিদবাজার জামে মসজিদ থেকে মিছিল বের করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com