1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:

আ.লীগের প্রেসিডিয়ামে শাজাহান খান-নানক-রহমান

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৮ Time View

নবমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনের ২য় দিনে আজ দুপুরে দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল থেকেই নতুন কমিটির সভাপতিমন্ডলী ও উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পুরনো অনেকেই নিজ নিজ স্থান ধরে রেখেছেন, কেউ কেউ কমিটিতে পদক্রমে উত্তরণও পেয়েছেন।

দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।
কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের বিদায়ী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মতিন খসরু দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে সমর্থন জানান একই কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য। পরে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তার প্রস্তাবে সমর্থন জানান ওই কমিটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com