1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

একটা গোষ্ঠী ধর্মের নামে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশে ধর্মের নামে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল।

ছাত্রদল নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের উপস্থিতি ও কাজ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সংগঠনটি ভালো করতে না পারার কারণ হিসেবে তিনি এই অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন।’

দেশ এখন একটি যুগসন্ধিক্ষণে রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে। এ অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান তিনি।

এ সময় সাইবার যুদ্ধেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে বিজয়ী হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সাইবার স্পেসে শক্ত অবস্থান না নিলে পরাজিত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন নিপুণ রায় চৌধুরী, আমিনুল হক, মওদুদ হোসেন আলমগীর পাভেল, শায়রুল কবির খানসহ দলীয় নেতারা। বিকেলের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com