1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক

এক মাসের আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয়করণের দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া ১ হাজার এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়ানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালুসহ এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

বুধবার সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা যোগ দেন। এ সময় তারা জাতীয়করণের দাবিতে ‘এক দফা এক দাবি, জাতীয়করণ’; শিক্ষকদের একটাই দাবি, জাতীয়করণ, জাতীয়করণ’; ‘এক দেশে দুই নীতি মানি না, মানব না’;  ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘আশ্বাস না আন্দোলন? আন্দোলন, আন্দোলন’সহ নানান স্লোগান দেন। দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে রওনা দেন শিক্ষকরা। হাইকোর্টের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকে বসেন। দুপুর দেড়টায় বৈঠক শুরু হয়। শেষ হয় ৩টার আগে। সভায় মন্ত্রণালয় জানায়, শিক্ষকদের বাড়ি ভাড়া বর্তমান ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী খবরের কাগজকে বলেন, ‘আমরা এটা মেনে নিইনি। আমরা বলেছি বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বাবদ দিতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, বাড়ি ভাড়া বাড়ানো হবে। তবে সেটা বেতনের কত শতাংশ তা চূড়ান্ত হয়নি।’ 

তিনি বলেন, ‘আমরা দাবি আদায়ে ৩০ দিন সময় দিচ্ছি। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাব আমরা। আমাদের পরবর্তী সেই সর্বাত্মক কর্মসূচি হবে ক্লাস-পরীক্ষা বর্জন, তথা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি। ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ১৫ সেপ্টেম্বর থেকে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।’
সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com