1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

এবার সিলেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে সুনাম ছড়ানো সিলেট স্টেডিয়ামে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সুরমা পাড়ের এই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী জানুয়ারিতেই বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে সিলেটে। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি। ’

জানা গেছে, ১৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। দ্বিতীয় ম্যাচে লড়বে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। আর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের অপর দুই সম্ভাব্য ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।

২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম উদ্বোধনের পরই এখানে গড়ায় টি-২০ বিশ্বকাপের ৬টি ম্যাচ। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচও হয়েছে এই মাঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com