1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপ ৬ই ফেব্রুয়ারি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৩৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আগামী ৬ই ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আ স ম আবদুর রব। তিনি বলেন, ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তাতে জনগণের অংশগ্রহণ ছিল না। এই নির্বাচন বাতিলের দাবিতে ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনে সব মানুষের অংশগ্রহণের অংশ হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ, অবস্থান কর্মসূচি পালনের কথাও ভাবছে ঐক্যফ্রন্ট। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান নেতারা। বিকেল চারটা থেকে ৬ টা পর্যন্ত মতিঝিলে ড কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির পক্ষ থেকে কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

জামায়াতকে ঐক্যফ্রন্ট থেকে বাদ দেয়া হচ্ছে কি না জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, জামায়াতে ইসলামী ছিল না, এখনো নেই।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com