1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আ.লীগ

  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৩৫৭ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে সংলাপে বসার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে অনির্ধারিত বৈঠক করেন।

তিনি আমাদের মতামত নেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার। তিনি বলেন, সংলাপে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংলাপের তারিখ এবং স্থান ও অন্যন্য বিষয় খুব শিগগিরই জানিয়ে দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ সংলাপ হতে পারে। ওবায়দুল কাদের বলেন, আমরা সংলাপে বসব। তবে কোন শর্ত সামনে রেখে নয়। ঐক্যফ্রন্টের দাবি মানা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটি আলোচনার বিষয়।

উল্লেখ্য, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক নির্বাচনের লক্ষ্যে সংলাপে বসতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল চিঠি দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ চিঠি আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা। চিঠিতে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যও সংযুক্ত করে দেয়া হয়।

সুত্র- মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com