1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

  • Update Time : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৩২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ সোমবার দুপুরে মতিঝিল দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো জনগণের মতের বিপক্ষে নই, কখনো যাইনি, আমি ভবিষ্যতেও যাব না। তবে একটা কথা বলছি, আপনাদের বিজয় হয়ে গেছে। যেদিন সরকার আলোচনায় বসেছে সেদিনই আপনাদের বিজয় হয়ে গেছে। আপনারা বিজয়ী। আপনাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। স্যার (ড. কামাল হোসেন) আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি।”

কামাল হোসেনের নেতৃত্বের প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, “আজকে শুধু ড. কামাল হোসেন, কামাল হোসেনই নন। আজকে তিনি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। আমি মনে করি বেসরকারিভাবে সমগ্র জাতির তিনি প্রধান এবং তিনি নেতা।

উল্লেখ্য, ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার আগে বিকল্পধারারও এই জোটে যোগ দেওয়ার কথা ছিল। তাঁরা একাধিক বৈঠকও করেন। কিন্তু শেষে বিকল্পধারা ছাড়াই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। আর বি চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারা, নাগরিক ঐক্য ও জেএসডি মিলে গঠিত যুক্তফ্রন্টের সঙ্গেও কাদের সিদ্দিকী কয়েকটি বৈঠকে অংশ নেন।

সুত্র- আমার সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com