1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

ঐতিহাসিক ৭ মার্চ, সোহরাওয়ার্দী উদ্যানে আ’লীগ নেতাকর্মীদের ঢল

  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৩১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

বুধবার সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন।

দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু হবে। এ জনসভায় ১৯৭১ সালের ৭ মার্চের আদলেই জনসমুদ্রের পুনরাবৃত্তি করতে চায় দলটি। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দেয়ার পাশাপাশি তিনি নৌকায় ভোট চাইবেন। এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরবেন তিনি।

দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে উদ্যানে। গাড়িতে বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে সমাবেশস্থলে আসছেন অনেকে। সবার হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান এলাকা।
প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com