1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

ক্যামেরনের উত্তরসূরি হতে বাজিকরদের পছন্দের শীর্ষে রয়েছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৪৩৬ Time View

আমিনুল হক ওয়েছ:: যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে নেতৃত্ব দিয়ে প্রচার চালানো লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হওয়ার জন্য বাজিকরদের পছন্দের শীর্ষে আছেন।

ক্যামেরন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করার পরপরই বাজিকর কম্পানি ল্যাডব্রোক্স আজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বরিস জনসনকেই এ পদের জন্য পছন্দ করা হচ্ছে।

অক্টোবরেই চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্যামেরন। গণভোটে প্রধানমন্ত্রীর আহ্বানের বিপরীতে গিয়ে ব্রিটেনের অধিকাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দেওয়ায় এ রায়কে ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখছেন ক্যামেরন। দেশবাসী তার ওপর আস্থা হারিয়েছেন বলেই মনে করছেন তিনি।

যুক্তরাজ্যের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকে গৌরবের মন্তব্য করে ক্যামেরন বলেছেন, এই ‘জাহাজের এখন একজন নতুন ক্যাপ্টেন’ লাগবে।

ব্রিটেনের তৃতীয় বৃহত্তম দল ইউকিপ নেতা নাইজেল ফারাজে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে বরিস জনসন ছাড়াও মাইকেল গোভ কিংবা লিয়াম ফক্সের নাম বলেছেন।

এদিকে, বাজিকরদের পছন্দের তালিকাতেও প্রথমেই রয়েছে বরিস জনসন এবং এরপর রয়েছে যথাক্রমে জর্জ অসবর্ন, তেরেসা মে, মাইকেল গোভ এবং স্টিফেন ক্র্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com