1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ক্রিকেট খেলে ভাইরাল হওয়া মা-ছেলেকে মুশফিকের উপহার

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ক্রিকেট খেলে ভাইরাল হওয়া মা-ছেলের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

আজ বুধবার মাঠে গিয়ে তাদের উপহার দিয়েছেন তিনি। ছোট্ট ইয়ামিনকে উপহার হিসেবে ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস দেন মুশফিক।
মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।

তবে মা-ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার।

সুত্র-বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com