1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্ষমা চাইলেই সব কিছু মাফ হয়ে যাবে না: জামায়াত প্রসঙ্গে ড. কামাল

  • Update Time : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ক্ষমা না চাওয়াকে কারণ দেখিয়ে ব্যারিস্টার আবদুল রাজ্জাকের দল ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন।

মঙ্গলবার ঢাকার মতিঝিলে নিজের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কামাল এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তখন কামাল বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয়কে আমি স্বাগত জানাই।’

জামায়াতের ক্ষমা আহ্বান যথেষ্ট কি-না জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘আমি মনে করি না এটা যথেষ্ট না। মাত্র একজন নেতা ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তাদের ক্ষমা চাওয়া হবে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু ক্ষমা চাওয়ার মাধ্যমে সব কিছু মাফ হয়ে যাবে না।’

একাদশ নির্বাচনের পরও ড. কামাল হোসেন গণফোরামের নির্বাহী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপির ওপর চাপ সৃষ্টির কথা বলেছিলেন। আওয়ামী লীগ থেকে সরে আসার পর গণফোরাম গঠন করে ড. কামাল হোসেন বিভিন্ন সময়ে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার কঠোর অবস্থান বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com