1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

খালেদার মামলার নথি হাইকোর্টে

  • Update Time : রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে পৌঁছেছে।

ঢাকার পঞ্চম বিশেষ আদালত থেকে পুলিশ প্রহরায় রোববার বেলা ১২টা ৫৫ মিনিটে মামলার নথি হাইকোর্টের ডেসপাচ (আদান-প্রদান) শাখায় আসে। নথি গ্রহণ করেন হাইকোর্টের ডেসপাচ শাখার কর্মকর্তা কে এম ফারুখ হোসেন।

তিনি জানান, ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বেঞ্চ সহকারী মোকাররম হোসেন ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথি নিয়ে হাইকোর্টের ডেসপাচ শাখায় জমা দিয়েছেন। ডেসপাচ শাখা থেকে মামলার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় যাবে।

এই নথি না আসার কারণে এর আগে রোববার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন পিছিয়ে সোমবার ধার্য করেন আদালত।

বিদেশ থেকে আসা এতিমদের টাকা আত্মসাতের মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ আদালত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই দিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। রায়ে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রায়ে আসামিদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করলে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন এবং জরিমানা স্থগিত করেন। এরপর খালেদা জিয়ার পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হলে ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতের মামলার যাবতীয় নথি তলব করেন। হাইকোর্টের বেধে দেওয়া ১৫ দিনের সময়সীমার শেষ দিন রোববারেই নথি হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com