1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেয়া হবে

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে। বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ‌বিকেল তিনটায় ম্যাডামকে হাসপাতালে নেয়া হবে।
এদিকে, বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরী পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে অদ্য শনিবার বেলা তিনটায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে। হাসপাতালে আসা যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com