1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খালেদা জিয়ার গাড়ি বহরে আবারও হামলা

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০১৫
  • ৬৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: কাওরান বাজার ও ফকিরাপুরের পর এবার বাংলামোটরে হামলার শিকার হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিছু লোক তার গাড়িবহরে হামলা করে। এসময় খালেদা জিয়ার গাড়ি ভাঙচুর করা হয় ও পিস্তল প্রদর্শন করা হয়।

হামলায় খালেদার দুই নিরাপত্তা রক্ষী (সিএসএফ) আহত হন। তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামিউল গুরুতর আহত হয়েছেন। বিকেল সোয়া ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এসময় দুই সিএসএফ সদস্যকে মারধর করে আটকে রাখে হামলাকারীরা। তাদের একজনের মাথা ফেটে গেছে। এরপর দ্রুত খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলে যায়।

বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার উদ্দেশে বের হন।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এসময় বেশ ক’জন আহত হয়। এ ঘটনায় বিএনপি সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করছে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন এটা খালেদা জিয়ার নাটক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com