1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

খালেদা জিয়া দেশে ফিরেছেন

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৪৬৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান করার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার বিকাল ৫টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এমিরেটসের একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশানের বাসভবনে চলে যান।
খালেদা জিয়াকে বহনকারী বিমানটি নামার বেশ আগে থেকেই বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। যাত্রী ছাড়া সবাইকেই মূল সড়কেই আটকে দেয়া হয়। সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের মূল সড়কেই আটকে দেয়।
বিএনপির কয়েকজন নেতা এবং বেশ কয়েকশ’ কর্মী বিমানবন্দর এলাকায় ঢুকতে না পেরে এয়ারপোর্ট রোডের ওপরেই জড়ো হয়ে তাদের নেত্রীর আগমনের অপেক্ষা করেন।
জানা গেছে, মওদুদ আহমেদ এবং আবদুল্লাহ আল নোমানের মতো সিনিয়র নেতাদেরকেও বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণেই এ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
চিকিৎসার উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com