1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি:ওবায়দুল কাদের

  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৩৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ছাত্রলীগকে নিয়ে নতুন করে আওয়ামী লীগ ভাবছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন মিলনায়তনের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি। ছাত্রলীগের সম্মেলন আছে সামনে। এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে বিকশিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনা জিরো টলারেন্স। অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না।

কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র ৫-৬ মাস বাকী। নির্বাচন হবে সংবিধানর অনুযায়ী। আমি পরিষ্কার বলে দিতে চাই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যে জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবরা যে গণঅভ্যুত্থানের কথা বলছেন সে পরিস্থিতি এখন দেশে নেই, সেটা তারা করতে পারবেনও না। গত নয় বছরেও তারা অনেক হুমকি দিয়েছেন, পারেন নি।

সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com