1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত

জগন্নাথপুরে উদীচীর সন্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৮০ Time View

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি দৈনিক সুনামকন্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেছেন, জঙ্গিদের বিরেুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উদীচী শিল্পীগোষ্ঠী অন্যায়,অত্যাচার,সন্ত্রাস,নিরবিচার কখনো পশ্রয় দেবেনা। তাই প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে। শুক্রবার সকালে উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে শুক্রবার এসব কথা প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় উপরোক্ত কথা বলেন।

উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌরসভা কার্যালয়ের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর শাখার সভাপতি মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত ) শফিকুল হক, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি দ্বীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল বাতেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, ব্যবসায়ী শশীকান্ত গোপ, উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর শাখার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দেব, কোষাধ্যক্ষ জুয়েল দাস, সিলেট বিভাগীয় উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য তানভীর আহমদ ইমু, জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য তানভীর আলম পিয়াস, সাংস্কৃতিক কর্মী রনিরাজ প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মানস রঞ্জন রায়-কে সভাপতি ও দ্বীপক কুমার দেব-এক সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নব-গঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়। অনুষ্ঠান শেষের দিকে জাতীয় গণসংগীতে প্রথম স্থান প্রাপ্ত কণ্ঠ শিল্পী অয়ন চৌধুরী সংগীত পরিবেশন উপস্থিত সুধীজনদেরকে আনন্দ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com