1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

জগন্নাথপুরে একাদশ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৯৯৮ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রাম থেকে একাদশ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত. বকশিদ মিয়ার মেয়ে কলকলিয়াস্থ শাহজালাল মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী সেলিনা আক্তার (২০) এর লাশ বৃহস্পতিবার দুপুরে শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হাশিম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে মেয়ে প্রতিবেশী কয়েক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে থাকে আর মেয়ের মা গ্রামের এক বাড়িতে যান। সেখান থেকে ঘরে এসে দেখি মেয়ের লাশ ঝুলছে।
শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন জানান, মেয়েটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র পরিবারের শিক্ষার্থী হিসেবে আমি তাকে পড়ালেখায় বিশেষ সহায়তা করছি। তার এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক দ্বিপঙ্কর তালুকদার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। তবে কোন কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com